গাজীপুরে পেট্রল ঢেলে বাসে আগুন

৩০ অক্টোবর ২০২৩, ১০:১৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM
বাসে আগুন

বাসে আগুন © সংগৃহীত

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে অনাবিল পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফাহিম আশজাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, রাত সোয়া ৮টার দিকে ভাওয়াল বদরে আলম কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে ৮-১০ জন দুর্বৃত্ত পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করার পর দ্রুত পালিয়ে যায়। 

তবে বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির সমর্থনে নাকি বেতন বাড়ানোর দাবিতে বিক্ষুব্ধ গার্মেন্টস কারখানার শ্রমিকরা আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, কোনাবাড়ী থেকে গাজীপুর চান্দনা চৌরাস্তাগামী অনাবিল পরিবহনের একটি বাস যানজটে পড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে দাঁড়িয়ে ছিল। ওই সময় গাড়িতে তিনজন যাত্রী ছিল। হঠাৎ ৮-১০ জন লোক যানজটে থাকা বাসে উঠে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। বাসে থাকা চালক ও যাত্রীরা দ্রুত নেমে যাওয়ার কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কে বা কারা আগুন লাগিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
হামে শিশুর মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে নির্দে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence