দেশের চলমান পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী

৩০ অক্টোবর ২০২৩, ১২:১১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন © ফাইল ছবি

দেশের চলমান পরিস্থিতি ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদেরকে ব্রিফ করবে সরকার। আজ সোমবার (৩০ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাদের চলমান রাজনৈতিক পরিস্থিতি জানাবেন।

ব্রিফিংয়ে মন্ত্রিসভার একাধিক সদস্য উপস্থিত থাকবেন বলে গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি কূটনীতিকসহ জাতিসংঘের এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে রোববার রাতে আমন্ত্রণপত্র পাঠিয়েছে।

আরো পড়ুন: কিছু শিক্ষক নতুন শিক্ষাক্রম নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন: শিক্ষামন্ত্রী

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২৮ অক্টোবর যেসব ঘটনা ঘটেছে, সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা হবে। মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ জানানো হবে।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬