কারাগারে পাঠানো হলো মির্জা ফখরুলকে

২৯ অক্টোবর ২০২৩, ১০:১৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
কারাগারে পাঠানো হলো মির্জা ফখরুলকে

কারাগারে পাঠানো হলো মির্জা ফখরুলকে © সংগৃহীত

প্রধান বিচারপতির বাসভবনে বিএনপি কর্মীদের ভাঙচুরের অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৯ অক্টোবর) রাতে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অপরদিকে জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন: রাতেই আদালতে হাজির মির্জা ফখরুলকে

এর আগে রবিবার (২৯ অক্টোবর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

মামলার বিবরণ থেকে জানা যায়, শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ শুরুর আগে প্রধান বিচারপতির বাসভবনের সামনে বিএনপির নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও হাতের লাঠি দিয়ে নামফলক, গেটে হামলা চালায়। তারা ভেতরে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এ ঘটনায় রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close