এশিয়াটিক সোসাইটি

‘পুরান ঢাকার সমাজ সংস্কৃতি ও ঐতিহ্য: বিবর্তনের আলেখ্য’ শীর্ষক সেমিনার

২৩ অক্টোবর ২০২৩, ০৮:৩৭ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
অনুষ্ঠানে অতিথিবৃন্দ

অনুষ্ঠানে অতিথিবৃন্দ © টিডিসি ফটো

এশিয়াটিক সোসাইটিতে অবস্থিত এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘরের ৫ম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ‘পুরান ঢাকার সমাজ সংস্কৃতি ও ঐতিহ্য: বিবর্তনের আলেখ্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। রবিবার (২২ অক্টোবর) বিকেলে রাজধানীর নিমতলীতে সোসাইটি মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ভাইস প্রেসিডেন্ট এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বাংলাদেশের একটি অগ্রণী গবেষণা প্রতিষ্ঠান এবং এশিয়াটিক সোসাইটি ঐতহ্যি জাদুঘর আমাদরে জাতীয় সম্পদ। বিগত সাত দশক ধরে এই প্রতিষ্ঠানটি এশিয়ার মানুষ, তাদের জীবন ও কীর্তি-কর্ম, ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, বিজ্ঞান ও দর্শন বিষয়ে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। মৌলিক গবেষণা ও বুদ্ধিবৃত্তি চর্চার ক্ষেত্রে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি আজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি খ্যাতিমান গবেষণা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত।

তিনি আরও বলেন, এখান থেকে প্রকাশিত বাংলাপিডিয়া; বাংলাদেশের ইতিহাস; বাংলাদেশের সাংস্কৃতিক সমীক্ষামালা; বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ইত্যাদি গ্রন্থাবলী কেবল দেশের গণ্ডির মধ্যেই নয়, আন্তজার্তিক পরিমণ্ডলেও বিদ্বৎসমাজে বিপুলভাবে সমাদৃত হয়েছে। 

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে আরও উল্লখে করে বলনে, ঢাকার নায়েব-নাজিমদের স্মৃতিবিজড়িত এই নিমতলী প্রাসাদটি বাংলাদশে তথা দক্ষিণ এশিয়ার একটি ঐতিহ্যবাহী স্থাপনার প্রবেশদ্বার নিমতলী দেউড়িকে সংরক্ষণ করে তাতে ১৭০০ থেকে ১৯০০ শতাব্দীর সময়কালের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এ জাদুঘরটি স্থাপন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও আর্থিক সহায়তায় সোসাইটির তত্ত্বাবধানে জাদুঘর প্রতিষ্ঠার প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। অনুষ্ঠান শেষে তিনি এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর পরিদর্শন করেন।

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির প্রেসিডেন্ট ইমেরিটাস অধ্যাপক ড. খন্দকার বজলুল হক।

এসময় সোসাইটির ফেলোবৃন্দ, কাউন্সিল সদস্যবৃন্দ, সোসাইটির সদস্য, ঐতিহ্য জাদুঘরে নিদর্শন উপহার দাতাবৃন্দ সহ দশেবরণ্যে অধ্যাপক, লখেক ও গবষেকগন উপস্থতি ছলিনে।

ট্যাগ: সেমিনার
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জকসুর
  • ০৭ এপ্রিল ২০২৬
close