বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাল নির্বাচন কমিশন

২৩ অক্টোবর ২০২৩, ০৭:৩৫ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
নির্বাচন কমিশন ভবন

নির্বাচন কমিশন ভবন © ফাইল ফটো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে আমন্ত্রণ জানাল নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন আমন্ত্রণ জানান ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী জানুয়ারির প্রথমার্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে, নির্বাচনি প্রক্রিয়ায় স্বচ্ছতার জন্য ভোট পর্যবেক্ষণে অধিক গুরুত্ব দিয়ে থাকি। তাই নির্বাচনে পর্যবেক্ষকদের জন্য সব পর্যবেক্ষণ কার্যক্রম উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন: প্রধান নির্বাচন কমিশনারের স্ববিরোধী বক্তব্যে হতাশ টিআইবি

নির্বাচন কমিশন সচিব বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন সবসময় অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অঙ্গীকারাবদ্ধ। আমরা চাই, আসন্ন সংসদ নির্বাচনে দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমও পর্যবেক্ষণ করুক। এক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা-২০২৩ মেনে আবেদন করতে হবে। আবেদনপত্র ইসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় সব দূতাবাস ও মিশনকে জানিয়েছে, ইসির আমন্ত্রণের বিষয়টি তারা জানিয়ে দেবে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ, কমিটিত…
  • ০৪ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ যেভাবে ভারতের কনডম শিল্পে আঘাত হানল
  • ০৪ এপ্রিল ২০২৬
সংসদ সচিবালয় কমিশন গঠন, প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতাসহ আছে…
  • ০৪ এপ্রিল ২০২৬
রবিবার থেকে নতুন সময়সূচিতে অফিস
  • ০৪ এপ্রিল ২০২৬
জিমেইলের নাম পরিবর্তনের সুযোগ দিল গুগল, জেনে নিন নিয়ম
  • ০৪ এপ্রিল ২০২৬
পবিপ্রবিতে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিল শিক্ষার্থীরা,…
  • ০৪ এপ্রিল ২০২৬