ট্রেন দুর্ঘটনায় সিটি ডেন্টাল কলেজের ডাক্তার সৈকতের মৃত্যু

২২ অক্টোবর ২০২৩, ০১:১১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
ডা. শাহরিয়ার মোর্শেদ সৈকত

ডা. শাহরিয়ার মোর্শেদ সৈকত © সংগৃহীত

মারা গেছেন সিটি ডেন্টাল কলেজের (সিডিসি) চিকিৎসক ডা. শাহরিয়ার মোর্শেদ সৈকত। ঢাকায় ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২২ অক্টোবর) সকালে মারা যান তিনি। 

রোববার সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল। জানা যায়, ডা. সৈকতের স্পাইনাল কর্ড ও ফ্রন্টাল বোনসসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়েছেলো। 

ডা. শাহরিয়ারের গ্রামের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নে। পুরস্কারপ্রাপ্ত দেশ বরেণ্য কথাসাহিত্যিক ও গাংনী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক রফিকুর রশিদ রিজভীর ছোট ছেলে তিনি। তিনি  জেলার গাংনী পাইলট স্কুল থেকে এসএসসি ও সন্ধানী কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে রাজধানীর সিটি ডেন্টাল কলেজ থেকে বিডিএস পাস করেন (১৬তম ব্যাচ) ডা. শাহরিয়ার মোর্শেদ সৈকত।

গত ১৬ অক্টোবর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেন দুর্ঘটনার শিকার হন ডা. শাহরিয়ার। আহত অবস্থায় তাকে এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে নিউরো সায়েন্সেসের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)  করা হয়। 

নিখোঁজ ১৬ জেলেকে ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুলও
  • ৩১ মার্চ ২০২৬
‘নতুন পে কমিশন গঠনের দাবি’, দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্যের…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাতে পবিত্র কোরআন লিখে আলোচনায় রত্না আক্তার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence