বাংলাদেশের রাষ্ট্রপতির জন্য বার্তা দিলেন ভারতের রাষ্ট্রপতি

২১ অক্টোবর ২০২৩, ০৫:৫৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু

ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু © সংগৃহীত

ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অব্যাহত সুস্বাস্থ্য এবং আগামী দিনগুলোতে উজ্জীবিত আত্মার জন্য প্রার্থনা করেছেন।

২০ অক্টোবর এক বার্তায় ভারতের প্রেসিডেন্ট বলেন, ‘আমাকে আপনার সাম্প্রতিক অস্ত্রোপচার সম্পর্কে অবহিত করা হয়েছে এবং আমি জেনে খুশি, আপনি অস্ত্রোপচারের পরে ভালোভাবে সেরে উঠছেন।’

ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘আপনার সুস্বাস্থ্য এবং ভবিষ্যতের প্রচেষ্টায় মহান সাফল্য কামনা করছি।’

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অস্ত্রোপচারের পর নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

রাষ্ট্রপতি গত সোমবার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন। গত ১৬ অক্টোবর তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ১৯ সহকারী জজকে ইবিতে সংবর্ধনা
  • ২৫ অক্টোবর ২০২৬
পর্যটকদের জন্য ফের চালু হচ্ছে সেন্টমার্টিন
  • ২৫ অক্টোবর ২০২৬
রাতে মাঠে নামছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ, মোবাইলে খেলা দেখব…
  • ২৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
  • ২৫ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত
  • ২৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বইয়ে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম, যেভাবে তুলে ধরা হয়েছ…
  • ২৫ অক্টোবর ২০২৬