চার দিনের ব্যবধানে প্রভাষকের পর মারা গেলেন কলেজের করণিক

২১ অক্টোবর ২০২৩, ০৪:১২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪ দিনের ব্যবধানে এক কলেজের প্রভাষকের পর মারা গেছেন আরেক কলেজের করণিক। মাত্র তিন দিনের জ্বরে শুক্রবার সন্ধ্যায় মারা যাওয়া করণিকের নাম আবদুল লতিফ (৩৯)। তাঁর বাড়ি উপজেলার বিনোদপুর পারসাওতা গ্রামে। তিনি চারঘাট উপজেলার রাওথা ডিগ্রি কলেজের করণিক ছিলেন।

এর আগে ১৬ অক্টোবর মারা যান বাঘা উপজেলার মনিগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শাখার বাংলা বিভাগের প্রভাষক হাসনা বানু পারভীন (৪৭)।

আবদুল লতিফ রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় মারা যান। আজ শনিবার সকালে ডেঙ্গুসংক্রান্ত এক প্রতিবেদনে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, তিন দিন ধরে জ্বর ও পাতলা পায়খানায় ভুগছিলেন আবদুল লতিফ। গত বৃহস্পতিবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। তাঁর শারীরিক অবস্থা খুব খারাপ থাকায় গতকাল দুপুরে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে সন্ধ্যায় তিনি মারা যান।

এর আগে ১৬ অক্টোবর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক হাসনা বানু পারভীনের মৃত্যু হয়। হাসনা বানু বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মনিগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শাখার বাংলা বিভাগের প্রভাষক ও তুলশিপুর গ্রামের আবদুল মান্নানের স্ত্রী ছিলেন। তিনি কিছুদিন আগে জ্বর অনুভব করছিলেন। পরে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়।

ট্যাগ: কলেজ
‘পরপর কয়েকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে …
  • ২৫ অক্টোবর ২০২৬
মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
  • ২৫ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে বসার ঘোষণা জামালপুর নার্সিং কলেজের শিক্ষার্থীদের
  • ২৫ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের এমপিও নিয়ে বড় সুখবর দিলেন বিএনপ…
  • ২৫ অক্টোবর ২০২৬
জামালপুরে ধর্ষণ মামলায় ইমামের যাবজ্জীবন
  • ২৫ অক্টোবর ২০২৬
‘নিজেদের কতটা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেন, সেটাই সবচ…
  • ২৫ অক্টোবর ২০২৬