ইনস্টিটিউট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সাপ্লাই চেইন কনভেনশন অনুষ্ঠিত 

২১ অক্টোবর ২০২৩, ০২:৪৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
বিআইএইচআরএম,র সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের আয়োজনে ৮ম সাপ্লাই চেইন কনভেনশনে অংশগ্রহণকারীরা

বিআইএইচআরএম,র সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের আয়োজনে ৮ম সাপ্লাই চেইন কনভেনশনে অংশগ্রহণকারীরা © টিডিসি ফটো

বাংলাদেশ ইনস্টিটিউট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের (বিআইএইচআরএম) সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের আয়োজনে ৮ম সাপ্লাই চেইন কনভেনশন অনিুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) কেআইবিতে এই কনেভেশনের আয়োজন করা হয়। দুই শতাধিক প্রফেশনালদের অংশগ্রহণে অনুষ্ঠানে সাপ্লাই চেইন প্রফেসনালগণ দেশের সরবরাহ ব্যবস্থাপনার উন্নতিতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন। 

সাপ্লাই চেইনের দক্ষতা বৃদ্ধিতে বিআইএইচআরএম ২০০২ সাল থেকে বিভিন্ন কোর্স পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে পি জি ডি সাপ্লাই চেইন, চার্টার্ড সাপ্লাই চেইন প্রফেশনাল, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অন্যতম। 

এরই মধ্যে দক্ষিণ এশিয়ার সেরা সাপ্লাই চেইন ইনস্টিটিউটের স্বীকৃতীও পেয়েছে প্রতিষ্ঠানটি। দেশের একমাত্র সাপ্লাই চেইন ইনস্টিটিউট হিসেবে ফার্মগেট তেজগাঁওতে নিজ্বস ক্যাম্পাস বিল্ডিংয়ে শিক্ষা কার্যক্রম শুরু করেছে তারা। প্রতিষ্ঠানটির রয়েছে দেশে ও বিদেশের ডিগ্রিধারী এবং আন্তর্জাতিক কাজের অভিজ্ঞতা সম্পন্ন ফ্যাকাল্টি। 

এই প্রতিষ্ঠানের বিশ্ব সেরা কোর্স মেটেরিয়াল, সিলেবাস, ইন্ডাস্ট্রি রিলেটেড কন্টেন্টস, ব্যবহারিক পর্যালোচনা, কেস স্টাডি, সমস্যার সমাধান ও যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অংশগ্রণকারীদের এম্প্লয়াবিলিটি বাড়ায়। এক অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রতিষ্ঠানটি গবেষণা কার্যক্রম জোরদার করার মাধ্যমে দেশের অর্থনীতিতে আরো অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

‘পরপর কয়েকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে …
  • ২৫ অক্টোবর ২০২৬
মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
  • ২৫ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে বসার ঘোষণা জামালপুর নার্সিং কলেজের শিক্ষার্থীদের
  • ২৫ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের এমপিও নিয়ে বড় সুখবর দিলেন বিএনপ…
  • ২৫ অক্টোবর ২০২৬
জামালপুরে ধর্ষণ মামলায় ইমামের যাবজ্জীবন
  • ২৫ অক্টোবর ২০২৬
‘নিজেদের কতটা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেন, সেটাই সবচ…
  • ২৫ অক্টোবর ২০২৬