সহিংস পরিস্থিতি সৃষ্টি করলে কঠোর হস্তে দমন: ডিএমপি কমিশনার

২১ অক্টোবর ২০২৩, ১২:৫২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান © সংগৃহীত

২৮ অক্টোবর বিএনপির ডাকা কর্মসূচির আড়ালে যদি কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে, ঢাকার ২ কোটি ২৪ লাখ মানুষের জানমালের নিরাপত্তার শঙ্কা তৈরি করে তবে ডিএমপির পক্ষ থেকে তা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

মেট্রোরেলের নিরাপত্তার দায়িত্ব পাওয়া এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন শেষে শনিবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় উত্তরা উত্তর মেট্রো স্টেশনে সাংবাদিকদের তিনি একথা বলেন তিনি।

আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ। এ কর্মসূচিকে ঘিরে ইতোমধ্যে একটি নিরাপত্তা শঙ্কা ও জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে কোনো রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে রাজনৈতিক আন্দোলন, মিছিল-মিটিং সমাবেশ করার অধিকার রয়েছে। এসব ক্ষেত্রে পুলিশ নিরাপত্তাও দিয়ে থাকে। 

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
  • ১৮ এপ্রিল ২০২৬
ইরানি জাহাজে তল্লাশি ও জব্দ করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্…
  • ১৮ এপ্রিল ২০২৬
সংকটাপন্ন ছাত্রদল নেতাকে দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে স্বাস…
  • ১৮ এপ্রিল ২০২৬
সংকটাপন্ন ছাত্রদল নেতাকে দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে স্বাস…
  • ১৮ এপ্রিল ২০২৬
অগ্রাধিকার ভিত্তিতে তেল পাবে পুলিশ-বিজিবি-ফায়ার সার্ভিসের গ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে ভারতের দুটি জাহাজে হামলা, রাষ্ট্রদূতকে তলব …
  • ১৮ এপ্রিল ২০২৬