এখন থেকে মেট্রোরেল নিরাপত্তার দায়িত্বে পুলিশের নতুন ইউনিট 

২১ অক্টোবর ২০২৩, ১১:০৫ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
এমআরটি (ম্যাস র‌্যাপিড ট্রানজিট) পুলিশ

এমআরটি (ম্যাস র‌্যাপিড ট্রানজিট) পুলিশ © সংগৃহীত

মেট্রোরেলের (মাস র‍্যাপিড ট্রানজিট) সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘মেট্রো পুলিশ ইউনিট বা এমআরটি (ম্যাস র‌্যাপিড ট্রানজিট) পুলিশ’ গঠন করেছে সরকার। বিশেষায়িত এই ইউনিটে যুক্ত হয়েছে আরও ২০০ জনবল। এ নিয়ে একজন ডিআইজির নেতৃত্বে এমআরটি পুলিশে জনবল ৪৩১ জন।

এই জনবল দিয়ে শনিবার (২১ অক্টোবর) থেকে মেট্রোরেলের নিরাপত্তার পুরো দায়িত্ব পালন করবে তারা। এদিনই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছ থেকে মেট্রোরেলের নিরাপত্তার দায়িত্ব বুঝে নেবে এমআরটি পুলিশ। এর আগে মেট্রোরেলের নিরাপত্তার স্বার্থে পুলিশের রিজার্ভ ফোর্স, থানা পুলিশ ও আনসার সদস্যসহ ডিএমপির ৩৫০ সদস্য এত দিন এমআরটির নিরাপত্তা দিয়ে আসছিল।

ডিএমপির মুখপাত্র মো. ফারুক হোসেন বলেন, আগামীকাল ডিএমপি কমিশনার (হাবিবুর রহমান) মেট্রোরেলের নিরাপত্তার দায়িত্ব এমআরটি পুলিশকে বুঝিয়ে দেবেন। একই সঙ্গে এমআরটিতে কর্মরত আনসার সদস্যসহ ডিএমপির ৩৫০ সদস্যকে ডিএমপিতে ফিরিয়ে আনা হবে। এই উপলক্ষে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আগামীকাল এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন করবেন।

আরও পড়ুন: শেখ হাসিনা জেগে আছেন বলেই আমরা ঘুমাতে পারছি: পরিকল্পনামন্ত্রী

এর আগে চলতি বছরের ২৪ মে মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষায়িত মেট্রোরেল পুলিশ গঠনের অনুমোদন দেয় সরকার। এরপর পুলিশের একজন উপমহাপরিদর্শকের (ডিআইজি) নেতৃত্বে ২৩১ জনবল নিয়ে চালু হয় এমআরটি পুলিশ। উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোতে এমআরটি পুলিশের কার্যালয় ঠিক করা হয়েছে। তবে এমআরটি পুলিশের কার্যক্রম এখনো পুলিশ সদর দপ্তরে চলছে।

এমআরটি পুলিশ গঠনের সময় ১ জন ডিআইজি, ১ জন পুলিশ সুপার (এসপি), ১ জন অতিরিক্ত পুলিশ সুপার, ৮ জন পুলিশ পরিদর্শক, ৬ জন উপপরিদর্শক (এসআই), ৪১ জন সহকারী উপপরিদর্শক (এএসআই), ৫ জন নায়েক, ১৬৩ জন কনস্টেবল, ২ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, উচ্চমান সহকারী ১ জন, ১ জন হিসাবরক্ষক ও ১ জন কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া মেট্রোরেল পুলিশের জন্য দেয়া হয় ১০টি মোটরসাইকেল, ৪টি পিকআপ ও ১টি জিপ।

গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী মেট্রোরেলের উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশিটি উদ্বোধন করেন। আগামী ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধনের কথা রয়েছে।

জবির শূন্য আসনে ৫ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু
  • ০১ এপ্রিল ২০২৬
মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ নিষিদ্ধ ঘোষি…
  • ০১ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ০১ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত, বাংলাদেশে কবে?
  • ০১ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনি কোথায় আছেন, জানালেন রুশ রাষ্ট্রদূত
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence