সংসদ সদস্য শাহজাহান মিয়া আর নেই

২১ অক্টোবর ২০২৩, ০৯:৪৭ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়া

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়া © সংগৃহীত

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট শাহজাহান মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর।

শনিবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি এক স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
 
শাহজাহান মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তারিকুজ্জামান মনি।

শাহজাহান মিয়া ১৯৪০ সালের ১৭ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। তিনি পেশায় একজন আইনজীবী ও বরেণ্য রাজনীতিবিদ। তিনি ১৯৯১ সাল থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের টানা দুই যুগেরও বেশি সময়কাল সভাপতির দায়িত্ব পালন করেন এবং ছিলেন পটুয়াখালী-১ আসনের তিনবারের এমপি। 

শাহজাহান মিয়া পটুয়াখালী পৌর সভার চেয়ারম্যানও হয়েছিলেন তিনি। এছাড়া পটুয়াখালী আইনজীবী সমিতির সভাপতির পদেও নির্বাচিত হয়েছিলেন একাধিক মেয়াদে। ২০০৮ সালের নবম জাতীয় সংসদে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন শাহজাহান মিয়া।

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ২৫ অক্টোবর ২০২৬
১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ১৯ সহকারী জজকে ইবিতে সংবর্ধনা
  • ২৫ অক্টোবর ২০২৬
পর্যটকদের জন্য ফের চালু হচ্ছে সেন্টমার্টিন
  • ২৫ অক্টোবর ২০২৬
রাতে মাঠে নামছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ, মোবাইলে খেলা দেখব…
  • ২৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
  • ২৫ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত
  • ২৫ অক্টোবর ২০২৬