শেখ হাসিনা জেগে আছেন বলেই আমরা ঘুমাতে পারছি: পরিকল্পনামন্ত্রী

২১ অক্টোবর ২০২৩, ০৯:৪৭ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান © ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেগে আছেন বলেই আমরা নিশ্চিন্তে আজ ঘুমাতে পারছি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, ৭৫’র আগে এবং পরে এ দেশে যত উন্নয়ন তার সবই আওয়ামী লীগের হাত ধরে এসেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে গেছেন স্বাধীন দেশ, আর তারই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন উন্নশনশীল দেশ। শেখ হাসিনার সরকার আপামর জনসাধারণ ও গরিব-দুঃখী মেহেনতি মানুষের সরকার।

শুক্রবার (২০ অক্টোবর) খুলনার দাকোপের বানিশান্তা-লাউডোব এলাকায় আন্তঃজেলা ফেরিঘাটের উদ্বোধন ও বানিশান্তা বাজার মন্দির মাঠ প্রাঙ্গণে বানিশান্তা ইউনিয়ন পরিষদ এবং ৩০০ একর ফসলি জমি রক্ষা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রীর উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি নয়, পরিবেশ উন্নয়ন, জাতির মানসিকতার পরিবর্তন সেগুলো আমাদের রাজনৈতিক দায়িত্ব। এ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দেশের আমুল পরিবর্তন ঘটিয়েছে। সরকার পদ্মা সেতু, মেট্রোরেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বড় বড় প্রকল্পগুলো আংশিক চালু করেছে। আর দাকোপ-বটিয়াঘাটাবাসীর প্রাণের দাবি ঝপঝপিয়া নদীতে খুব শিগগির সেতু নির্মাণের কাজ শুরু হবে।

পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬