ফেসবুক না চালিয়ে বই পড়লে জীবনে কাজে আসবে: ভূমিমন্ত্রী

২১ অক্টোবর ২০২৩, ০৯:২৭ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী © সংগৃহীত

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, আজকাল বইগুলো অনলাইনে চলে গেছে। ফেসবুকে মানুষের সময় চলে যাচ্ছে বেশি। ফেসবুকে অবশ্যই থাকতে হবে। তবে অধিকাংশ ইউজার ফেসবুকে প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় সময় বেশি কাটায়। এটা না করে কবি-সাহিত্যিকের বই পড়লে জীবনে অনেক কাজে আসবে। ফেসবুকে আমরা একজনের সমালোচনা আরেকজন করছি। এগুলো বাস্তব জীবনে কোনো কাজে আসবে না।

শুক্রবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ফিলিস্তিনের জন্য আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ব্যবস্থাপনায় এ বইমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বইমেলা উপলক্ষ্যে আয়োজিত রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বইমেলায় বিজয়ী স্টল মালিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ১৯ সহকারী জজকে ইবিতে সংবর্ধনা
  • ২৫ অক্টোবর ২০২৬
পর্যটকদের জন্য ফের চালু হচ্ছে সেন্টমার্টিন
  • ২৫ অক্টোবর ২০২৬
রাতে মাঠে নামছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ, মোবাইলে খেলা দেখব…
  • ২৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
  • ২৫ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত
  • ২৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বইয়ে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম, যেভাবে তুলে ধরা হয়েছ…
  • ২৫ অক্টোবর ২০২৬