আইসিইউ থেকে রাষ্ট্রপতিকে কেবিনে স্থানান্তর

২০ অক্টোবর ২০২৩, ০৮:০২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন © ফাইল ছবি

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতিকে আজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। 

চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব আবেদীন আরও জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্তমানে ভালো আছেন।

আজ শুক্রবার বাসসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গত বুধবার রাষ্ট্রপ্রধানের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। 

বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে সার্জারির পর একদিন তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ডাক্তারের নিবিড় পরিচর্যায় রাখা হয়।

রাষ্ট্রপতি গত সোমবার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি  হন। ওইদিন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।

১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ১৯ সহকারী জজকে ইবিতে সংবর্ধনা
  • ২৫ অক্টোবর ২০২৬
পর্যটকদের জন্য ফের চালু হচ্ছে সেন্টমার্টিন
  • ২৫ অক্টোবর ২০২৬
রাতে মাঠে নামছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ, মোবাইলে খেলা দেখব…
  • ২৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
  • ২৫ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত
  • ২৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বইয়ে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম, যেভাবে তুলে ধরা হয়েছ…
  • ২৫ অক্টোবর ২০২৬