এক বছরে নবম শ্রেণী পর্যন্ত কমেছে ২৮ লাখ শিক্ষার্থী

২০ অক্টোবর ২০২৩, ১০:৫২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড’ (এনসিটিবি) এর লোগো।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড’ (এনসিটিবি) এর লোগো। © সংগৃহীত

এক বছরে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রায় ২৮ লাখ শিক্ষার্থী কমেছে। এ কারণে প্রায় পৌনে তিন কোটি পাঠ্যবইও কম ছাপা হচ্ছে।রাজধানীর আন্তজার্তিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিভাগীয় কমিশনারদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক সভায় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পাঠ্যবই ছাপার এ তথ্য তুলে ধরা হয়। 

২০২৪ শিক্ষাবর্ষের জন্য এই স্তরে সারাদেশে মোট তিন কোটি ৮১ লাখ ২৭ হাজার ৬৩০ জন শিক্ষার্থী ধরে নিয়ে পাঠ্যপুস্তক ছাপা হচ্ছে। এসব শিক্ষার্থীর জন্য এবার মোট ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭ কপি পাঠ্যবই ছাপছে ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড’ (এনসিটিবি)।

চলতি ২০২৩ শিক্ষাবর্ষের জন্য গত বছর মোট ৩৩ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার ৯২৩ কপি পাঠ্যবই ছাপা হয়। গত বছর সারাদেশে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট শিক্ষার্থী ধরা হয়েছিল চার কোটি ১৫ লাখ ৩৮১ জন। এ হিসেবে এক বছরে প্রায় ২৮ লাখ শিক্ষার্থী কমেছে। এ কারণে প্রায় পৌনে তিন কোটি পাঠ্যবই কম ছাপছে এনসিটিবি।

আগামী বছরের শুরুর দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে এবার নতুন শিক্ষাবর্ষ শুরুর অন্তত দুই মাস আগে পাঠ্যবই ছাপার কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছিল এনসিটিবি। দরপত্র আহ্বানের পর নানা জটিলতায় এ কার্যক্রমে কিছুটা পিছিয়েছে।

জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর ফরহাদুল ইসলাম বৃহস্পতিবার সংবাদকে বলেন, ‘পুরোদমে বই ছাপার কাজ চলছে। আমরা নভেম্বরের মধ্যেই ৯০ শতাংশের বেশি পাঠ্যবই উপজেলা পর্যায়ে পৌঁছে দিতে পারবো বলে আশা করছি।’

একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close