ইউরেনিয়াম ফখরুলের মাথায় ঢালতে হবে: কাদের 

১৯ অক্টোবর ২০২৩, ০৩:২০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
কাদের-ফখরুল

কাদের-ফখরুল © সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যদি কোনো কারণে ক্ষমতার ময়ুর সিংহাসনের দেখা পান, তখন কি পদ্মা সেতু ভেঙে ফেলবেন? মেট্রোরেল ভেঙে ফেলবেন? রূপপুরে পানি দেবেন? ক্ষমতায় এলে রূপপুর নাকি বন্ধ করে দেবে। আমি বলেছি, এই ইউরেনিয়াম ফখরুলের মাথায় ঢালতে হবে, তাহলে শিক্ষা হবে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তেজগাঁওয়ের সড়ক ভবন থেকে ভার্চুয়ালি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় ১৫০টি সেতু, ১৪টি ওভারপাস, স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষাকেন্দ্র, ডিটিসিএ ভবন, বিআরটিসি’র ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহ জেলার কেওয়াটখালী ও রহমতপুর সেতুর নির্মাণ কাজ এবং সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ব্যক্তি ও পরিবারের মধ্যে ক্ষতিপূরণ প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: মুজিব: একটি জাতির রূপকার’ প্রদর্শনী বন্ধে আইনি নোটিশ

কাদের বলেন, আমি সড়কের কোনো মিটিংয়ে রাজনীতি নিয়ে কথা বলি না। আজ বললাম, এখন সবসময় বলবো। কারণ এটা আমাদের অস্তিত্বের কথা, আমাদের অস্তিত্বের রাজনীতি। এ লড়াই অনেক ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ফখরুল প্রতিদিন বলছেন পশ্চিমা বিশ্ব উৎসাহ দিচ্ছে, এতে তিনি সাহস পাচ্ছেন। বিরোধীদল নেতিবাচক রাজনীতি করে বার বার পতনের দিকে গেছে। এখনো তারা যে পথে গেছে, সে পথ কোন পথ? গতকালও বলেছি, তত্ত্বাবধায়ক আজিমপুরের গোরস্থানে ঘুমিয়ে আছে। ওটা জাগবে না। প্রধানমন্ত্রী কোন দুঃখে পদত্যাগ করবেন? বিদেশি সংস্থা বলছে, বাংলাদেশে ৭০ শতাংশ লোক শেখ হাসিনাকে সমর্থন করে।

সেই আউট নিয়ে মুখ খুললেন মিরাজ
  • ১৬ মার্চ ২০২৬
চাঁদপুরে ৪ হাজার ইয়াবাসহ দুই নারী আটক
  • ১৬ মার্চ ২০২৬
ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ও ট্রেইনি ব্যাংকিং অফিসার নে…
  • ১৬ মার্চ ২০২৬
প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী
  • ১৬ মার্চ ২০২৬
২০ বছর পর সুগন্ধা সৈকতের বালিয়াড়ি অবৈধ দখলমুক্ত
  • ১৬ মার্চ ২০২৬
২০ বছর পর সুগন্ধা সৈকতের বালিয়াড়ি অবৈধ দখলমুক্ত
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence