এমপির নির্দেশে বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের নির্দেশ

১৯ অক্টোবর ২০২৩, ১০:০৭ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ছবি

এমপির নির্দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে বরখাস্ত করায় নাটোরের জেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম নবীকে ভৎসনা করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরী সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারীরা জনগণের সেবক। সরকারি অফিসার হিসেবে কাজ করুন। এমপির কথায় লাফালাফি করবেন না।’

জেলা শিক্ষা কর্মকর্তাকে ডায়াসের সামনে ডাকলে আদালতকে তিনি বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় শিক্ষককে বরখাস্ত করা হয়নি। এমপির বিরুদ্ধে স্লোগান দেওয়ায় সহকারী শিক্ষক মাসুদুর রহমানকে বরখাস্ত করেছেন তিনি।

তখন হাইকোর্ট বলেন, এমপির বিরুদ্ধে স্লোগান দিলে বরখাস্ত করতে হবে, কোথায় বলা আছে? আপনি কি এমপির চাকরি  করেন? আইন অনুযায়ী চলেন। তদন্তেরও প্রয়োজন মনে করলেন না? কেন বরখাস্ত করলেন? 

একপর্যায়ে আদালত জিজ্ঞেস করেন, আপনি কি শিক্ষক থেকে জেলা শিক্ষা কর্মকর্তা হয়েছেন? জবাবে তিনি বলেন, না। টিইও ছিলাম। তখন হাইকোর্ট বলেন, শিক্ষক থেকে শিক্ষা অফিসার হলে এমনটা করতেন না। তখন শিক্ষা কর্মকর্তা বলেন, ভুল হয়েছে।

এরপর আদালত বলেন, শিক্ষকের বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার করুন। না হলে আপনাকে শাস্তির পেতে হবে। এরপর সহকারী শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ দেন আদালত। এ আদেশ বাস্তবায়ন করে ৭ নভেম্বর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক ড. বশির আহমেদ। জেলা শিক্ষা কর্মকর্তার পক্ষে ছিলেন অ্যাডভোকেট গাজী মোস্তাক আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান। 

গত ৩০ আগস্ট গুরুদাসপুর উপজেলায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে স্লোগান দেওয়ায় দরিকাছিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুদুর রহমানকে এমপির নির্দেশে বরখাস্ত করা হয়। পরে রিট দায়ের করেন আইনজীবী বশির আহমেদ।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না, শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্ররা আবার ঐক্যবদ্ধ হবে
  • ১৩ এপ্রিল ২০২৬