২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি

১৮ অক্টোবর ২০২৩, ০৫:৩৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৮ PM

© সংগৃহীত

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক জনসমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

কর্মসূচি ঘোষণা করে ফখরুল বলেন, মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে। এরপর আর আমরা থেমে থাকব না।’

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ আরও অনেকে বক্তব্য দেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তি এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ম্যাচ অফিসিয়াল যারা
  • ২৫ অক্টোবর ২০২৬
আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ প্রকল্পের…
  • ২৫ অক্টোবর ২০২৬
ই-টিন থাকলেই গুনতে হচ্ছে জরিমানা, যা জানা যাচ্ছে
  • ২৫ অক্টোবর ২০২৬
বিজেএস পরীক্ষার্থীদের জন্য বাস সার্ভিসের দাবিতে ইবি ছাত্রদল…
  • ২৫ অক্টোবর ২০২৬
হঠাৎ কেন গোলাপি জার্সি পরে মাঠে নামল পাকিস্তান?
  • ২৫ অক্টোবর ২০২৬
ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড উঠল যাদের হাতে
  • ২৫ অক্টোবর ২০২৬