নতুন করে গ্রেপ্তারের পরিকল্পনা সরকারের নেই: কাদের

১৮ অক্টোবর ২০২৩, ০৪:৪৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৮ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ছবি

নতুন করে গ্রেপ্তারের কোনো পরিকল্পনা সরকারের নেই—এমনটা দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ভাঙচুর, অগ্নিসন্ত্রাস, অস্ত্র ও খুনের মামলায় আগে থেকে যাঁরা জড়িত, সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকায় আজ বুধবার বিএনপির সমাবেশকে কেন্দ্র করে তাদের শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তারের অভিযোগ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওই বক্তব্য দেন। তিনি বলেন, গুরুতর অপরাধের মামলায় অভিযুক্ত ব্যক্তি ছাড়া নতুন করে বিএনপির কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।

আজ সকালে রাজধানীর বনানী কবরস্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।

আরও পড়ুন: নির্বাচনের পর ১৫ দিন পর্যন্ত পুলিশ মোতায়নের চিন্তা ইসির

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যত দিন শেখ রাসেলের মতো অবুঝ শিশুদের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ করে না তুলতে পারব, তত দিন পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।’

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শহীদ শেখ রাসেলের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে বনানী কবরস্থানের মসজিদে শেখ রাসেলসহ পঁচাত্তরে ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

 

পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬