বিএনপি-আ.লীগের সমাবেশ, সতর্ক অবস্থানে পুলিশ

১৮ অক্টোবর ২০২৩, ০৩:৩৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৮ PM
নয়াপল্টনে বিএনপির সমাবেশ

নয়াপল্টনে বিএনপির সমাবেশ © সংগৃহীত

সরকার পতনের এক দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ। অন্যদিকে, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। দুই দলের সমাবেশকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ থেকে সরকারকে পদত্যাগে আলটিমেটাম দেওয়ার কথা রয়েছে।

সকাল থেকেই নয়াপল্টনের আশপাশের এলাকায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে পুলিশের আর্মড ভেহিক্যাল, এসকর্ট ভেহিক্যাল, সাঁজোয়া যান এপিসি, জলকামান।

সমাবেশ ঘিরে নিরাপত্তা শঙ্কা রয়েছে কি না জানতে চাইলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। অনুমতি নিয়েই কর্মসূচির আয়োজন করেছে বিএনপি। অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। তবে, সেটা যাতে নিয়ন্ত্রণ করা যায়, সেই প্রস্তুতি আছে।

১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ১৯ সহকারী জজকে ইবিতে সংবর্ধনা
  • ২৫ অক্টোবর ২০২৬
পর্যটকদের জন্য ফের চালু হচ্ছে সেন্টমার্টিন
  • ২৫ অক্টোবর ২০২৬
রাতে মাঠে নামছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ, মোবাইলে খেলা দেখব…
  • ২৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
  • ২৫ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত
  • ২৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বইয়ে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম, যেভাবে তুলে ধরা হয়েছ…
  • ২৫ অক্টোবর ২০২৬