শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করছে এক টাকায় বৃক্ষরোপন সংগঠনের নেতৃবৃন্দ © টিডিসি ফটো
এসডিজি ফেস্টিভ্যাল অব এ্যকশন উপলক্ষে ‘এক টাকায় বৃক্ষরোপণে’র আয়োজনে বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বায়েজিদ লিংক রোডস্থ স্বপ্নচাষী স্কুলে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সে সময় স্কুলে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করে সংগঠনটি।
এক টাকায় বৃক্ষরোপণের সভাপতি শেখ আব্দুল্লাহ ইয়াছিনের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার। নাসরীন আক্তার দীপা ও তাসকিকুর রহমান রাহীর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন এসডিজি ইয়ুথ ফোরামের সদস্য ও ফেস্টিভ্যাল ডিরেক্টর ইঞ্জিনিয়ার শেখ সাইয়্যান রহমান, ইভেন্ট কোর্ডিনেটর মেহেদী হাসান জিহান, ব্রাইট বাংলাদেশ ফোরামের চট্টগ্রাম ইয়ুথ হাবের প্রেসিডেন্ট আব্দুল তারেক, এক টাকায় বৃক্ষরোপণের সদস্য মোহাম্মদ ইফতেখার চৌধুরী, নাসরীন জাহান দীপা,রিতু দে,রাফি উদ্দিন,মোহাম্মদ জাহিদুল হক, এমআরটি ক্লাবের সভাপতি রায়হান ইসমাইল, সহ সভাপতি মুহতাসিম ইসলামসহ প্রমুখ।
উদ্বোধনকালে এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার বলেন, গাছ আমাদের জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমাদের পরিবেশ রক্ষায় গাছ রোপণ করতে হবে। এর বিকল্প নেই। এই বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে তোলতে হবে। শিক্ষার্থীরা যদি গাছ লাগানোর প্রয়োজনীয়তা বুঝতে সক্ষম হয় তবে পৃথিবী সবুজায়ন প্রতিষ্ঠা লাভ করবে।
সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বিষয়ে জনসম্পৃক্ততা বাড়াতে ও জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামে প্রথম বারের মতো এসডিজি ইয়ুথ ফোরাম আয়োজন করেছে 'এসডিজি ফেস্টিভ্যাল অব একশন'। সপ্তাহব্যাপী ওই আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে এ্যাকশনএইড, ব্রাইট বাংলাদেশ ফোরাম ও মমতা। এছাড়া এই আয়োজনে অংশীজন হিসেবে এক টাকায় বৃক্ষরোপণ,এমআরটি ক্লাব, সিইউসি সহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন যুক্ত হয়েছে। আগামী ১৯অক্টোবর রেডিসন ব্লুতে এসডিজির ১৭টি গোল নিয়ে পলিসি ডায়লগ হওয়ার মধ্যে দিয়ে এই আয়োজনের পর্দা নামবে।