বিষপ্রয়োগে ১৪শ হাঁসের বাচ্চার মৃত্যু, কৃষকের আহাজারি

১৬ অক্টোবর ২০২৩, ১০:৩০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৯ PM
হাসের বাচ্চার প্রতীকী ছবি।

হাসের বাচ্চার প্রতীকী ছবি। © সংগৃহীত

নেত্রকোনার মদনে দুর্বৃত্তের দেওয়া বিষে ১ হাজার ৪শ হাঁসের বাচ্চা মারা গেছে। উপজেলার চানগাও ইউনিয়নের শাহপুর গ্রামের মোঃ আরজু মিয়া নামে এক দরিদ্র কৃষকের এসব হাঁসের বাচ্চা মারা যায়। আজ সোমবার (১৬ অক্টোবর) সকালে চানগাঁও ইউনিয়ন শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক আরজু মিয়া জানান, তার হাঁসের বাচ্চা রাখার স্থানে রাতের আঁধারে কে বা কারা খাবারের সাথে বিষ মিশিয়ে রেখে যায়। পরে তা খেয়ে আমার খামারের প্রায় ১৪শ হাঁসের বাচ্চা মারা গেছে।

তিনি আরও বলেন, হাঁসের বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছিলাম। আজ এসে ক্রেতারা বাচ্চাগুলো নিয়ে যাওয়ার কথা। আমার ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়ে গেল। আমি ঋণ করে বাচ্চাগুলো কিনেছিলাম। এখন আমি নিঃস্ব, আমি এর সঠিক বিচার চাই।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তাইরান ইকবাল জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে হাঁসের বাচ্চাগুলো বিষক্রিয়াই মারা গেছে। তবে মৃত কয়েকটি হাঁসের বাচ্চা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

মদন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, খবর পেয়ে সার্কেল স্যারসহ ঘটনা স্থল পরিদর্শন করেছি। বিয়ষটি খুব দুঃখ জনক। ঘটনাটি তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ: মৃত্যু
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬