পিটার হাসের মুরুব্বি আর উচ্চপর্যায়ের সঙ্গে তলে তলে সব কথাবার্তা শেষ: কাদের

১২ অক্টোবর ২০২৩, ০৬:৪৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © সংগৃহীত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নাম উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমেরিকার মুরুব্বি আর উচ্চপর্যায়ের সঙ্গে তলে তলে সব কথাবার্তা শেষ। এখন পিটার হাস আর কী করবেন? 

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক শান্তি ও উন্নয়ন সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশ আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, পিটার হাস ভিসা নীতি দেবেন, নিষেধাজ্ঞা দেবেন। কিন্তু পিটার হাসের মুরুব্বিদের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে।

তিনি বলেন, আর কারো কাছে পাত্তা না পেয়ে বিএনপি এখন ক্ষমতার জন্য আমেরিকার পেছনে ঘুরছে। বিএনপি নেতারা সকালে ঘুম থেকে উঠে পিটার হাসের কাছে ছুটে যান। দুপুরের খাবারের সময়ও পিটার হাসের বাসায় যান। নির্বাচন নিয়ে বিএনপিকে আর কোনো খেলা আমরা খেলতে দেব না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে কাদের বলেন, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে লাভ নেই। দিল্লি বহু দূর, ক্ষমতা বহু দূর। ক্ষমতায় যাওয়ার পথ বিএনপি নিজেই বন্ধ করে দিয়েছে।

একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের, সেশনজটের শঙ্কা শিক্ষার্…
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬