শিক্ষার্থীদের মার্কিন ভিসা প্রক্রিয়া ৬ মাসের মধ্যে সম্পন্ন করার আশ্বাস

০১ অক্টোবর ২০২৩, ০৭:১৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫০ PM
রেনা বিটার

রেনা বিটার © সংগৃহীত

শিক্ষার্থীসহ জনসাধারণের ভিসা প্রক্রিয়া ৬ মাসের মধ্যে সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন ঢাকায় সফররত মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার। 

রোববার (১ অক্টোবর) মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার এডমিরাল খুরশিদ আলম।

নতুন ভিসা নীতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার রাতে ঢাকায় আসেন রেনা বিটার। রোববার সকালে তিনি ঢাকাস্থ মার্কিন দূতাবাস পরিদর্শন করেন। পরিদর্শনকালে রেনা বিটার দূতাবাস ও কনস্যুলেট কর্মীদের সঙ্গে কথা বলেন এবং কনস্যুলার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

সফরকালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধা বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

ইরানের হামলায় আরব আমিরাতে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে
  • ০১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমা…
  • ০১ মার্চ ২০২৬
পুরোনো সরকারের প্রতিশ্রুতির বোঝা আমাদের ওপর চাপাবেন না: স্থ…
  • ০১ মার্চ ২০২৬
ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলা নিয়ে কড়া বার্তা উত্তর কোর…
  • ০১ মার্চ ২০২৬
ঈদের আগে বেতন নিয়ে শঙ্কায় মাদ্রাসার কৃষি শিক্ষকরা
  • ০১ মার্চ ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি উচ্চশিক্ষায় দুটি পরিবর্তন আনতে …
  • ০১ মার্চ ২০২৬