উপবৃত্তির আওতায় আসছে বিলুপ্ত ছিটমহলের সব শিক্ষার্থী

০১ অক্টোবর ২০২৩, ১০:২৩ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

বিলুপ্তির প্রায় ৯ বছর পর বিলুপ্ত ছিটমহলের শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় আনার উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য আগামী ১০ অক্টোবরের মধ্যে তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। বিলুপ্ত ছিটমহলের শিক্ষাপ্রতিষ্ঠানের বহু শিক্ষার্থী এতদিন সরকারের উপবৃত্তি সুবিধা বঞ্চিত ছিল।

মাউশি থেকে বিলুপ্ত ছিটমহলের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে ১০ অক্টোবরের মধ্যে সব তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাঁর আওতাধীন উপজেলার বিলুপ্ত ছিটমহলের পাঠদানের অনুমতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্যের তালিকা নির্ধারিত ছকে পাঠাবেন।

পরবর্তীতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নতুন করে পাঠদানের অনুমতি পেলে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সে শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্যও পাঠাবেন। ওয়েবসাইটে থাকা নির্ধারিত ছকে বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, ই-আইআইএন নম্বর ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পাঠাতে হবে। তালিকাসহ তথ্যের হার্ডকপি ডাকযোগে এবং সফট কপি ই-মেইলে ([email protected]) পাঠাতে বলা হয়েছে।

আরো পড়ুন: প্রতিষ্ঠার ১০ বছরেও ভাড়া বাসায় চলছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

২০১৫ সালের ৩১ জুলাই বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় হয়। এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয় ভারতের ১১১টি ছিটমহল। আর ভারতের সঙ্গে যুক্ত হয় বাংলাদেশের ৫১টি ছিটমহল। ১১১টি ছিটমহলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শতভাগ উপবৃত্তির আওতায় আনতে সরকার উদ্যোগ নিয়েছে।

আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬
বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ: কখন জরুরি এন্ডোস্কোপি প্রয়োজন?
  • ২৫ অক্টোবর ২০২৬