জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বেগম জিয়া

৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সুপ্রিমকোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বেশ কয়েকবার সিসিইউতে নেয়া হয়েছে। তার অবস্থা অতন্ত নাজুক। তার চিকিৎসা বাংলাদেশে সম্ভব না।

আরও পড়ুন: খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে যেতে হলে আবার জেলে যেতে হবে: প্রধানমন্ত্রী

তিনি বলেন, আপনারা জানেন আইনমন্ত্রী গেল ২২ সেপ্টেম্বর একটি পাবলিক স্টেটম্যান্ট করেছিলেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে হলে একটি আবেদন করতে হবে। ওনার কথার প্রেক্ষিতে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই শামীম ইস্কান্দার গত ২৫ সেপ্টেম্বর একটি আবেদন করেন। আবেদনটি এখনো নিষ্পত্তি হয়নি। অফিসিয়ালি কোন কিছু জানানো হয়নি।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আইন অনুযায়ী ৪০১ ধারায় সরকারের নির্বাহী আদেশ খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে। সেই আইনেই সম্ভব খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেয়া। যদি সরকারের সদিচ্ছা থাকে। আমরা প্রত্যাশা করবো সরকার খুব দ্রুতই তাদের সিদ্ধান্ত জানাবেন। জীবন রক্ষার জন্য এখনো মানবিকতা প্রত্যাশা করছে খালেদা জিয়ার পরিবার। 

বিমান হামলায় ৯৩ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত…
  • ২৮ মার্চ ২০২৬
আইপিএল নিয়ে আগের সিদ্ধান্তই বহাল, জানাল তথ্য মন্ত্রণালয়
  • ২৮ মার্চ ২০২৬
‘ভুয়া ডাক্তার তৈরির কারখানা’ বন্ধের হুঁশিয়ারি স্বাস্থ্য প্র…
  • ২৮ মার্চ ২০২৬
আকিজ গ্রুপে চাকরি, আবেদন শেষ ৩ এপ্রিল
  • ২৮ মার্চ ২০২৬
৩৫০ লিটার ডিজেল ও ৩০ লিটার অকটেন মজুদ, একজনকে কারাদণ্ড
  • ২৮ মার্চ ২০২৬
টেলিটকের ‘ডেডলাইন’ পহেলা এপ্রিল, বদলি নিয়ে বড় খবর মাউশির
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence