ক্রিকেটার তানজিম ও শাবিপ্রবি ভিসিকে অপসারণের দাবি নারীপক্ষের

২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
নারীপক্ষ

নারীপক্ষ © লোগো

নারীর অগ্রযাত্রা ব্যাহতকারী বক্তব্য ও নারীবিদ্বেষী চিন্তা-চেতনা প্রতিরোধে ক্রিকেটার তানজিম হাসান সাকিব এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অপসারণের দাবি জানিয়েছে নারী অধিকার সংগঠন নারীপক্ষ। 

আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সংগঠনের আন্দোলন সম্পাদক তামান্না খান পপি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি দেশের উদীয়মান তরুণ ক্রিকেটার তানজিম হাসান সাকিবের নারীবিদ্বেষী বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রচারমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এরই মধ্যে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদ উদ্দিন আহমেদের একটি বক্তব্যও আমাদের পুনরায় ভাবিয়ে তুলেছে। 

আরও পড়ুন: ‘তানজিম দুঃখ প্রকাশ করেছে’

‘গত ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবাধ চলাফেরা সীমিতকরণ বিষয়ে শিক্ষার্থীদের সমালোচনার প্রেক্ষিতে তিনি ‘তালেবানি কালচার’ নিয়ে খুবই গৌরবান্বিত বলেছেন। এই কালচার নিয়েই তিনি থাকতে চান, ‘ওপেন কালচার’ চান না। অপরদিকে, তানজিম হাসান সাকিবের বক্তব্য হলো, নারীরা চাকরি করলে সংসার ও সমাজ নষ্ট হয়, স্বামী ও সন্তানের হক আদায় হয় না।’

বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ আরও বলেন, ক্রিকেট জগতে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী জাতীয় দলের একজন খেলোয়াড় এবং একটি উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বোচ্চপদে আসীন ব্যক্তি যখন এ ধরনের বক্তব্য দেন তখন তা আর কোনো ব্যক্তির কথা থাকে না, তা সমগ্র নারী সমাজের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক বক্তব্যে পরিণত হয়। তাই এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবশ্যই কার্যকর প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬