টানা তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৯ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৮ PM
তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা © ফাইল ছবি

চলতি সেপ্টেম্বর মাসের শেষের দিকে টানা তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ঈদে মিলাদুন্নবীর (সা.) সরকারি ছুটি থাকায় এ সুযোগ পাচ্ছেন তারা। পরের দুদিন ২৯ ও ৩০ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে বৃহস্পতি, শুক্র ও শনিবার ছুটি পাচ্ছেন।

তবে বেসরকারি চাকরিজীবীরা দুদিন ছুটি পাবেন। ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। সফর মাসকে ৩০ দিন হিসাব করে ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটি নির্ধারণ করা হয়। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, ২৮ সেপ্টেম্বর দিবসটি উদ্‌যাপন হবে।

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ আবদুল হামিদ জমাদ্দার। সভায় পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

সভা শেষে জানানো হয়, বাংলাদেশের আকাশে শুক্রবার কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার (১৬ সেপ্টেম্বর) সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে। ১৭ সেপ্টেম্বর থেকে রবিউল আউয়াল মাস গণনা করা হবে।

সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬