সোমবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে বিআরটিসির বাস

১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৮ PM
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে © ফাইল ছবি

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। প্রাথমিকভাবে আটটি বাস দিয়ে এই কার্যক্রম শুরু হবে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিআরটিসির চেয়ারম্যান বলেন, সোমবার থেকে এই বাসগুলো চলাচল করবে। আপাতত আটটি বাস চলবে। যাত্রীর চাপ ও সংখ্যা অনুযায়ী পরবর্তীতে বাস বাড়ানো হবে। বাসগুলো বিমানবন্দর অংশ থেকে সরাসরি ফার্মগেট আসবে ও যাবে। মাঝে কোনো বিরতি থাকবে না। আর এমন কোনো উপায়ও নেই। বিআরটিসির এই উদ্যোগে প্রথম ধাপে যুক্ত হতে যাওয়া আটটি দ্বিতল বাসই সংস্থাটির ডিপোতে প্রস্তুত করা হয়েছে।

আপাতত এক্সপ্রেসওয়ের দুই প্রান্ত থেকে ওঠানামা করতে পারবেন যাত্রীরা। উত্তরার জসীমউদদীন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কাওলা থেকে দক্ষিণমুখী যাত্রীদের বাসে তুলবে বিআরটিসি।

এরপরে এক টানেই এক্সপ্রেসওয়ে দিয়ে নেমে যাবে ফার্মগেট। অন্যদিকে ফার্মগেটে যাত্রী নামিয়ে বিমানবন্দর অভিমুখী যাত্রী নেবে মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন সংসদ ভবনের খেজুরবাগান এলাকার বঙ্গবন্ধু গোলচত্বর থেকে। তবে বর্তমানে ভাড়ায় টোল যোগ হচ্ছে না। পরে সরকার কর্তৃক নির্ধারিত টোল যোগ করে যে ভাড়া সমন্বয় করার কথা জানান তাজুল ইসলাম।

খেজুরবাগান থেকে বিমানবন্দর পর্যন্ত ১৫ কিলোমিটারের ভাড়া ৩৫ টাকা। আর জসীমউদদীন পর্যন্ত ১৭ কিলোমিটারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। কিলোমিটারপ্রতি ভাড়া দাঁড়াচ্ছে ২ টাকা ৪৫ পয়সা। ই-টিকিটিং ব্যবস্থা থাকায় বেশি ভাড়া নেওয়ার সুযোগও থাকছে না বলে জানান বিআরটিসির চেয়ারম্যান। 

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬