খালেদা জিয়া এখন দলীয় কোনও নির্দেশনা দেন না: মির্জা ফখরুল

১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৮ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন দলীয় কোনও নির্দেশনা দেন না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এর আগে হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে গণতন্ত্র মঞ্চের নেতারা দেখা করার পর মঞ্চের শরিক দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছিলেন, আওয়ামী সরকারের নির্বাচনে ফাঁদে পা না দিয়ে বেগম খালেদা জিয়া আন্দোলন চালিয়ে নিতে বলেছেন।

এ বিষয়ে  জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, কে কী বলেছেন জানি না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে, স্ট্যান্ডিং কমিটি আছে। সেভাবেই সিদ্ধান্ত হয়। এসময় তিনি আরও বলেন, চেয়ারপারসন অসুস্থ। তিনি কোনও দলীয় নির্দেশনা দেন না। উনাকে এসবের মধ্যে টানবেন না।

এদিকে বিএনপির নতুন কর্মসূচির বিষয়ে মির্জা ফখরুল বলেন, একদফা দাবি এবং তরুণদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর রংপুর এবং রাজশাহী বিভাগে তারুণ্যের রোডমার্চ ঘোষণা করবে আমাদের তিন সংগঠন। আগামী ১৮ সেপ্টেম্বর একদফা দাবিতে ধারাবাহিক যুগপৎ কর্মসূচি ঘোষণা করা হবে।

র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল
  • ১৬ মার্চ ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ
  • ১৬ মার্চ ২০২৬
উপাচার্য নিয়োগ নিয়ে রুদ্ধদ্বার সভা শিক্ষা সচিবের রুমে
  • ১৬ মার্চ ২০২৬
বদলির আওতায় আসছেন প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীরা
  • ১৬ মার্চ ২০২৬
ধানের খোসার ছাই নিয়ে গবেষণা, চুয়েটের চার শিক্ষার্থী পেলেন…
  • ১৬ মার্চ ২০২৬
সাবেক সেনা সদস্যের বাড়ির সামনে গুলি ও কাফনের কাপড় রেখে হত্য…
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence