ইরাবের নেতৃত্বে সুমন-ফারুক

১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৯ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM
ইরাবের সভাপতি শরীফুল আলম সুমন ও সাধারণ সম্পাদক ফারুক হোসাইন

ইরাবের সভাপতি শরীফুল আলম সুমন ও সাধারণ সম্পাদক ফারুক হোসাইন © সংগৃহীত

শিক্ষাবিষয়ক রিপোর্টারদের সরকার নিবন্ধিত সংগঠন এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রুপান্তরের বিশেষ প্রতিনিধি শরীফুল আলম সুমন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের চীফ রিপোর্টার ফারুক হোসাইন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) কক্সবাজারের একটি হোটেলে ইরাবের বার্ষিক সাধারণ সভা ও ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি সেলিনা শিউলি (বাসস), কোষাধ্যক্ষ সোলাইমান সালমান (ডেইলি নিউ এজ), যুগ্ম সম্পাদক পিয়াস সরকার (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক আসিফ হাসান কাজল (দৈনিক জনকণ্ঠ), প্রচার ও দফতর সম্পাদক আব্দুল্লাহ আল জোবায়ের (দৈনিক কালবেলা)।

কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন মীর মোহাম্মদ জসিম ও ইরফান এইচ সায়েম। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর সাধারণ সম্পাদক ও ইবাবের সিনিয়র সদস্য মাসউদুল হক। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাইফ সুজন ও এবিএস ইয়ামিন।

মনিরামপুরে নদীর পাড়েই মিলতে পারে বাইপাস সড়কের সমাধান
  • ২১ এপ্রিল ২০২৬
জবিতে শূন্য আসনে ভর্তির নির্দেশনা ও সময়সীমা প্রকাশের বিজ্ঞপ…
  • ২১ এপ্রিল ২০২৬
এখনই উন্মুক্ত হচ্ছে না বদলি সফটওয়্যার
  • ২১ এপ্রিল ২০২৬
ফের চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অনেক
  • ২১ এপ্রিল ২০২৬
নেত্রকোনার হাওরে শ্রমিক ও হারভেস্টারের সংকট, ধান কাটা নিয়ে …
  • ২১ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
  • ২১ এপ্রিল ২০২৬