হেফাজতের নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষণা

৩১ আগস্ট ২০২৩, ০৭:২৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
হেফাজতে ইসলাম

হেফাজতে ইসলাম © লোগো

২০২ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী কেন্দ্রীয় কার্যকরী কমিটি অনুমোদন করেছেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সংগঠনটির প্রচার সম্পাদক কেফায়াতুল্লাহ আজহারীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী কেন্দ্রীয় কার্যকরী কমিটি অনুমোদন করেছেন।  

এতে বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের নেতৃত্বে ১২ সদস্য বিশিষ্ট সাবকমিটি বৈঠক করে পূর্বের কমিটি এবং বর্তমান কমিটির সমন্বয়ে একটি খসড়া কমিটির তালিকা প্রণয়ন করেন।

এতে আরও বলা হয়, মহাসচিবের নেতৃত্বে সাবকমিটির সদস্যরা হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর কাছে চট্টগ্রামস্থ বাবুনগর মাদরাসায় নতুন করে কমিটির পদায়নসহ ২০২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি ও ৫৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের তালিকা পেশ করেন। এরপর উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় কার্যকরী কমিটির উভয় তালিকাকে অনুমোদন করেন তিনি।

এ সময় সাবকমিটির সদস্যদের মধ্য থেকে মুফতি জসীমুদ্দীন, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা মীর ইদরীস, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী উপস্থিত ছিলেন।  

হেফাজতের পূর্ণাঙ্গ কমিটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, গত কমিটিতে বাদ পড়া অনেকে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন। তবে হেফাজতের আলোচিত-সমালোচিত নেতা মাওলানা মামুনুল হককে এ কমিটিতেও রাখা হয়নি।  

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬