রাজধানীতে বাসে আগুন

৩১ আগস্ট ২০২৩, ১১:৩০ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
রাজধানীর আগারগাঁও সিগনালে এসি বাসটিতে আগুন লাগে

রাজধানীর আগারগাঁও সিগনালে এসি বাসটিতে আগুন লাগে © সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে পলমল গ্রুপের একটি স্টাফ বাস আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আগারগাঁও সিগনালে এ আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদ বিন রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে বাসে চালক ও হেলপার ছাড়া বাসে আর কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি। 

বাস চালক জানান, আগারগাঁও সিগনালে বাসে ধোঁয়া দেখতে পাই। ইঞ্জিনের ঢাকনা খুললে সেখানে আগুন জ্বলতে দেখি। সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে পড়ি। এ ঘটনায় কেউ হতাহত হননি। এসি বাসটি পোশাক কারখানার কর্মকর্তাদের পরিবহনে ব্যবহার হয়ে থাকে। ওই সময় চালক ও হেলপার ছাড়া বাসে কোনো যাত্রী ছিল না।  খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে।

অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬
সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬
আখতারের বক্তব্যের যে জবাব দিলেন আন্দালিব পার্থ
  • ০৫ এপ্রিল ২০২৬
আনোয়ারায় অনৈতিক কার্যকলাপের অভিযোগে ১৪ যুবক-যুবতী আটক
  • ০৫ এপ্রিল ২০২৬
কাঙ্ক্ষিত যোগ্যতা সত্ত্বেও উচ্চতর গ্রেডে আবেদন করতে পারছেন …
  • ০৫ এপ্রিল ২০২৬
গাজীপুরে দাঁড়ি‌য়ে থাকা ট্রা‌কে বাসের ধাক্কা, নিহত ৩
  • ০৫ এপ্রিল ২০২৬