সিন্ডিকেট ইস্যুতে সুর পাল্টালেন বাণিজ্যমন্ত্রী

৩০ আগস্ট ২০২৩, ০৩:৫৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি © সংগৃহীত

বাজারে সিন্ডিকেট আছে কিন্তু আমরা হাত দিতে পারি না– বাণিজ্যমন্ত্রীর এমন বক্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে মঙ্গলবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি কেন এ কথা বলেছেন, তাকে আমি ধরব।

বুধবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউএস-বাংলা বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বানিজ্যমন্তী টিপু মুনশি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর তাকে ধরার প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, গতকাল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কি বলেছেন,‌ কি মিন‌ (বোঝাতে) করেছেন সেটা তিনি ভালো জানেন। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না। বাজারে সিন্ডিকেট আছে, ভাঙা হবে এ ধরনের কোনো কথা আমি কোথাও বলিনি।

বাজারে সিন্ডিকেট বলে কিছু নেই দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেন, গ্রাম থেকে শুরু করে লাখ লাখ মানুষ ডিম উৎপাদনের সঙ্গে জড়িত। এটাকে সিন্ডিকেট বলব কীভাবে? এই যে বিশাল জায়গা থেকে দাম বাড়াচ্ছে তারা।

টিপু মুনশি বলেন, ইংল্যান্ডে তিনটার বেশি টমেটো কেনা যায় না। দোকানগুলোতে তেলের যে অবস্থা এটা গ্লোবাল ক্রাইসিস। যার প্রভাব আমাদের ওপরও পড়েছে। এই মুহুর্তে দেখেন পেঁয়াজের ওপর ভারত ট্যাক্স দিয়ে দিয়েছে। আমরা চেষ্টা করছি গ্লোবাল এই সিচুয়েশনের মধ্যে কীভাবে এই ধরনের সমস্যা সমাধান করা যায়।

এর আগে গতকাল ২৯ আগস্ট দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পড়ে শোনানোর পর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব।

এই পর্বে এক সিনিয়র সাংবাদিক সিন্ডিকেট নিয়ে প্রশ্ন করে বলেন, অনেক পণ্যের ব্যাপারে সিন্ডিকেট করে বাংলাদেশে ব্যবসা করে মানুষের পকেট থেকে অনেক টাকা নেওয়া হচ্ছে। সিন্ডিকেটের কথা দায়িত্বশীল মন্ত্রীরাও বলেন। প্রধানমন্ত্রী জানতে চাইলে তিনি বলেন, সিন্ডিকেটে হাত দেয়া যাবে না বলে বাণিজ্যমন্ত্রীও বলেছেন।

তখন প্রধানমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সিন্ডিকেটে হাত দেয়া যাবে না, বাণিজ্যমন্ত্রী এমনটি বলে থাকলে তাকে তিনি ধরবেন। সরকারপ্রধান বলেন, সিন্ডিকেট থাকলে তা ভাঙা যাবে না, এটা কোনো কথা না। যখনই পণ্যের দাম বাড়ায়, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেই।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close