আ.লীগের প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন রাষ্ট্রপতির ছেলে

৩০ আগস্ট ২০২৩, ০৩:৪৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনান রনি

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনান রনি © সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের একমাত্র ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আরশাদ আদনান রনি। তিনি নৌকার মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে পাবনার শহরের সাহাবুদ্দিন চুপ্পু পার্ক (জুবলি ট্যাংক) সংলগ্ন নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন তিনি।

আরশাদ আদনান রনি বলেন, ‘আমি পাবনা-৫ আসন থেকে নৌকার কাণ্ডারি হওয়ার ইচ্ছে পোষণ করছি। আমি পাবনাবাসীদের জানাতে চাই- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি পাবনা-৫ (সদর) আসনে মনোনয়ন চাইব এবং উনি মনোনয়ন দিলে পাবনার মানুষের জন্য কাজ করতে পারব।’

রাষ্ট্রপতি পুত্র বলেন, ‘রাষ্ট্রপতি হওয়ার পরপরই পাবনার মানুষের জন্য আমার বাবা কাজ করে যাচ্ছেন। উনি তার সর্বোচ্চটুকু পাবনার মানুষের জন্য নিবেদিত করেছেন, এমনকি উনার একমাত্র সন্তানকেও পাবনার মানুষের জন্য বলি করে দিয়েছেন। উনি বলেছেন- তুমি পাবনায় যাও এবং পাবনার মানুষের জন্য কাজ শুরু কর। আমার বাবা আমাকে বলে দিয়েছেন যে- আমি তো পাবনায় থেকে পাবনার মানুষের জন্য কাজ করতে পারলাম না, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সারা বাংলাদেশের মানুষের জন্য কাজের দায়িত্ব দিয়েছেন। তাই এখন তুই (রনি) যা পাবনার মানুষের কাছে, দেখ পাবনার মানুষ তোকে গ্রহণ করে কিনা। সেই জন্য আমি পাবনায় কাজ শুরু করেছি।’

নিজের রাজনৈতিক সম্পৃক্ততার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, আমি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগ এবং পরবর্তীতে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। মাঝে ব্যবসায়িক কারণে একটু দূরে ছিলাম। বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। যেহেতু আমি আওয়ামী পরিবারের সন্তান এবং পাবনার ছেলে তাই আমার দাবির একটা জায়গা তো আছেই।’

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence