বড়পুকুরিয়ায় কয়লা উৎপাদন বন্ধ হচ্ছে

৩০ আগস্ট ২০২৩, ১২:৩৫ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
বড়পুকরিয়া কয়লা খনি

বড়পুকরিয়া কয়লা খনি © ফাইল ছবি

বর্তমান ফেইসে কয়লা না থাকায় বুধবার (৩০ আগস্ট) থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। চালু হতে সময় লাগবে প্রায় দুই মাস।

মঙ্গলবার (২৯ আগস্ট) কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ ঘোষণা করে খনি কর্তৃপক্ষ।

এর আগে চলতি মাসে খনি থেকে কয়লা লোপাটের পর কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিলো, আগামী মাসেই আবারও উৎপাদন শুরু হবে। কিন্তু খনির শ্রমিকদের দাবি, উৎপাদনে যেতে আরও সময় লাগবে। সেইসাথে আছে বকেয়া বেতন-বোনাস পরিশোধের বিষয়টিও।

বড় পুকুরিয়া খনি থেকে বিপুল পরিমাণ কয়লা গায়েবের ঘটনায় নড়েচড়ে বসে সরকারের শীর্ষ মহল। দফায় দফায় খনি এলাকা পরিদর্শন আর পেট্রোবাংলার ছোটাছুটি। অবশেষে পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, আগামী সেপ্টেম্বর থেকে আবারও খনি থেকে কয়লা উত্তোলন সম্ভব হবে। তবে একমত নন খনির শ্রমিকরা। তাদের দাবি, খনির ভূগর্ভে এ মুহূর্তে তাপমাত্রা অনেক বেশি। তাছাড়া রাস্তাও দেবে যাওয়ায় কয়লা উত্তোলন শুরু হতে আরও সময় লাগতে পারে।

হাঁটার নতুন কৌশল ‘ইন্টারভ্যাল ওয়াকিং ট্রেনিং’, মেদ ঝরাতে জে…
  • ২৬ অক্টোবর ২০২৬
পবিপ্রবিতে র‍্যাগিং-নির্যাতনের দায়ে ১১ শিক্ষার্থীর অর্থদণ্ড…
  • ২৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষ হলেও শপথ নিতে পারেননি রাবির সিনেট ছাত্র প্রতিনিধি…
  • ২৬ অক্টোবর ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গ্লোবাল মিডিয়া ও তথ্য সাক্ষরতা…
  • ২৬ অক্টোবর ২০২৬
চিনি কি সত্যিই শরীরের জন্য বিষ, যা বলছেন পুষ্টিবিদরা
  • ২৬ অক্টোবর ২০২৬
আনসার-ভিডিপিতে ২২৮ পদে চাকরি, আবেদনে বাকি ৩ দিন
  • ২৬ অক্টোবর ২০২৬