স্ত্রীসহ অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি মামলায় চার্জশিট

২৮ আগস্ট ২০২৩, ০১:০৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM
দুদক যশোর কার্যালশ

দুদক যশোর কার্যালশ © ফাইল ফটো

যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অমল কুমার বিশ্বাস ও তার স্ত্রী বিথীকা শিকদারের বিরুদ্ধে দুর্নীতি মামলায় চার্জশিট দেয়া হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক পদে কর্মরত থাকা অবস্থায় অবৈধভাবে ১ কোটি ৪৪ লাখ টাকা উপার্জনের তথ্য প্রমাণ হওয়ায় আদালতে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দুদকের দায়ের করা দুর্নীতির মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা ও দুদক যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মোশাররফ হোসেন রোববার যশোরের সিনিয়র স্পেশাল জজ আদালতে এই চার্জশিট দাখিল করেন।

আগামী ১০ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। অভিযুক্ত অমল কুমার বিশ্বাস বর্তমানে যশোর সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন এবং তার স্ত্রী বিথীকা শিকদার গৃহিণী। বিথীকা শিকদার মাগুরা জেলার শালিখা আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের বোন।

জানা গেছে, আসামিরা জ্ঞাত আয় বহির্ভূত এক কোটি ৪৪ লাখ ৮০ হাজার ২৮৫ টাকা উপার্জন করেছেন। অবৈধভাবে সম্পদ অর্জন করে দখলে রাখার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১), মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারাসহ দণ্ডবিধি ১০৯ ধারায় এই চার্জশিট দাখিল করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদক যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মোশাররফ হোসেন বলেন, মামলার তদন্তে জানা গেছে, অমল কুমার বিশ্বাস যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক পদে দায়িত্বে থাকার সময়ে অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে স্ত্রীর নামে দিয়েছেন। নিজের নামেও রেখেছেন। দুইজনের অবৈধ সম্পদের পরিমান দাঁড়িয়েছে এক কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা। দুদকের এই মামলায় তারা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
close