চট্টগ্রামে নালায় তলিয়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

২৮ আগস্ট ২০২৩, ১১:৩৪ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM
উদ্ধার করা শিশুর মরদেহ

উদ্ধার করা শিশুর মরদেহ © সংগৃহীত

চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ থাকা দেড় বছর বয়সী শিশু ইয়াছিন আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) সকালে উত্তর আগ্রাবাদ রঙ্গীপাড়া এলাকায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

এর আগে রোববার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রঙ্গীপাড়ার কেএম হাশেম টাওয়ার এলাকার নালায় ডুবে শিশুটি নিখোঁজ হয়। শিশুটির বাবার নাম সাদ্দাম হোসেন। 

স্থানীয়দের ভাষ্য হচ্ছে, খেলতে গিয়ে অথবা রাস্তায় হাঁটতে গিয়ে শিশুটি নালায় পড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের মোবিলাইজার কপিল উদ্দিন, গতকাল (রোববার) বিকেলে শিশু নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়। আজ (সোমবার) সকালে নালা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
নিখোঁজের দুই দিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুর মরদ…
  • ০২ এপ্রিল ২০২৬
যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬