কোচিং সেন্টার খোলা রাখায় ৬০ হাজার টাকা জরিমানা

২৭ আগস্ট ২০২৩, ০১:০৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৪ AM
কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান © সংগৃহীত

এইচএসসি পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা না মানায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একটি কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- বালিয়াডাঙ্গী কমার্স কোচিং সেন্টারের পরিচালক ওসমান আলী ও শিক্ষক আরিফ হোসেন। 

সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে পাবলিক পরীক্ষা চলাকালীন ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এ নির্দেশনা অমান্য করায় শনিবার দুপুরে অভিযান চালিয়ে পরিচালক ওসমান আলীকে ৪০ হাজার এবং শিক্ষক আরিফ হাসানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, এরপরে যদি কেউ কোচিং সেন্টার খোলা রাখে। তাহলে এবার জরিমানা বদলে জেল দেওয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের আশে পাশে ১৮টি এবং পুরো উপজেলার ৮ ইউনিয়নে আরো ২০টি মোট ৩৮টি কোচিং সেন্টার রয়েছে।

আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
ডুয়েটে চালু হল দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব
  • ৩১ মার্চ ২০২৬
বেদখলকৃত ২ হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিল জবি ছাত্রদল
  • ৩১ মার্চ ২০২৬
বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
  • ৩১ মার্চ ২০২৬
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence