কাজী নজরুল চিরদিন বাঙালির জীবনে বেঁচে থাকবেন: ওবায়দুল কাদের

২৭ আগস্ট ২০২৩, ১০:২৮ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৪ AM
কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা © সংগৃহীত

আমাদের সংকটে, সংগ্রামে, মুক্তিযুদ্ধে কাজী নজরুল ইসলাম অফুরান প্রেরণার উৎস উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চিরদিন তিনি বাঙালির জীবনে বেঁচে থাকবেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (২৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, কাজী নজরুল চিরদিনই আমাদের জন্য প্রাসঙ্গিক। আগেও প্রাসঙ্গিক ছিলেন, এখনও বাঙালির জীবনে প্রাসঙ্গিক। আগস্ট বাঙালিদের জন্য ট্র্যাজেডির মাস। এ মাসে বাংলার সেরা তিনজনকে হারিয়েছি—বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

ওবায়দুল কাদের আরও বলেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা-গানে চেতনার বিস্ফোরণ ঘটিয়েছেন জাতীয় কবি। সাম্প্রদায়িকতা এখনও স্বাধীন দেশের অগ্রগতির পথে, বিকাশের ধারায় অন্তরায় হয়ে আছে। জাতীয় কবির মৃত্যুবার্ষিকীর এ দিনে অঙ্গীকার করতে হবে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে সমূলে ধ্বংস করব। যারা সত্যিকারের বাঙালি তাদের এ চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

হাঁটার নতুন কৌশল ‘ইন্টারভ্যাল ওয়াকিং ট্রেনিং’, মেদ ঝরাতে জে…
  • ২৬ অক্টোবর ২০২৬
পবিপ্রবিতে র‍্যাগিং-নির্যাতনের দায়ে ১১ শিক্ষার্থীর অর্থদণ্ড…
  • ২৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষ হলেও শপথ নিতে পারেননি রাবির সিনেট ছাত্র প্রতিনিধি…
  • ২৬ অক্টোবর ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গ্লোবাল মিডিয়া ও তথ্য সাক্ষরতা…
  • ২৬ অক্টোবর ২০২৬
চিনি কি সত্যিই শরীরের জন্য বিষ, যা বলছেন পুষ্টিবিদরা
  • ২৬ অক্টোবর ২০২৬
আনসার-ভিডিপিতে ২২৮ পদে চাকরি, আবেদনে বাকি ৩ দিন
  • ২৬ অক্টোবর ২০২৬