১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে ভোলায় ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চস্থ

২৫ আগস্ট ২০২৩, ১২:৩৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM

© টিডিসি ফটো

ভোলায় ১৫ আগস্টের বর্বরোচিত নৃশংস হত্যাকাণ্ড নিয়ে রচিত ইতিহাস আশ্রয়ী গবেষণালব্ধ নাটক ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চস্থ হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে জেলা পুলিশের আয়োজনে শিল্পকলা একাডেমির মিলনায়তনে বাংলাদেশ পুলিশ থিয়েটারের সদস্যরা নাটকটি মঞ্চায়ন করেন।

পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের নির্দেশনায় ও বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় এ নাটকটির মঞ্চায়িত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান। এসময় তিনি ‘অভিশপ্ত আগস্ট’ দেখে আবেগাপ্লুত হন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রাজারবাগ থেকে প্রথম প্রতিরোধ করেছে পুলিশ, প্রথম রক্ত দিয়েছে পুলিশ, প্রথম শহীদ হয়েছে পুলিশ। ১৫ আগস্ট কালরাতে যে ভয়াবহ ঘটনা ঘটে তা এখন ইতিহাসের পাতায়। তিনি বলেন বাঙালি জাতির সবচেয়ে কলঙ্কিত অধ্যায় এই ১৫ই আগস্ট। মহান স্বাধীনতার অনেকগুলো বছর পেরিয়ে গেলেও আমরা বঙ্গবন্ধুর শূন্যতা এখনো কাটিয়ে উঠতে পারিনি। 

তিনি আরও বলেন, একটি মানুষ, একটি জাতির মুক্তির আশায় তার যৌবনের সিংহভাগ সময় কাটিয়েছেন অন্ধকার কারাগারের প্রকোষ্ঠে। পাকিস্তানি শাসকদের জুলুম অত্যাচার সহ্য করে বাঙালি জাতির মুক্তির সংগ্রাম চালিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতিকে একত্রিত করে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের উপহার দিয়ে গেছেন লাল-সবুজের এই স্বাধীন পতাকা।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬