রাজধানীতে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১

২৫ আগস্ট ২০২৩, ১১:৪৫ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM

© প্রতীকী ছবি

রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামের সামনে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে মো. শাহজাহান (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৫ আগস্ট) আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। 

পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক সকাল ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাহজাহান ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার পাইকশা গ্রামে আল-কাসাপের ছেলে। 

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইজাজ মিয়া জানান, খবর পেয়ে বনানী আর্মি স্টেডিয়ামের সামনে থেকে আহত ট্রাকচালককে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় ট্রাক ও কাভার্ডভ্যানটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

মনিরামপুরে নদীর পাড়েই মিলতে পারে বাইপাস সড়কের সমাধান
  • ২১ এপ্রিল ২০২৬
জবিতে শূন্য আসনে ভর্তির নির্দেশনা ও সময়সীমা প্রকাশের বিজ্ঞপ…
  • ২১ এপ্রিল ২০২৬
এখনই উন্মুক্ত হচ্ছে না বদলি সফটওয়্যার
  • ২১ এপ্রিল ২০২৬
ফের চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অনেক
  • ২১ এপ্রিল ২০২৬
নেত্রকোনার হাওরে শ্রমিক ও হারভেস্টারের সংকট, ধান কাটা নিয়ে …
  • ২১ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
  • ২১ এপ্রিল ২০২৬