চাঁদে চন্দ্রযানের সফল অবতরণের জন্য মোদিকে অভিনন্দন শেখ হাসিনার

২৫ আগস্ট ২০২৩, ১১:৩৭ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনের নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনের নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী © বাসস

চন্দ্রযান-৩ চন্দ্রপৃষ্ঠে অবতরণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সে দেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় ভারতের হাইকমিশন কর্তৃক জারিকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদের পৃষ্ঠে মহাকাশযান অবতরণকারী ভারতকে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে গড়ে তোলার জন্য শেখ হাসিনা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এবং এর বিজ্ঞানীদের অভিনন্দন জানান।

বুধবার নরেন্দ্র মোদির কাছে তাঁর বার্তায় প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশ এ গুরুত্বপূর্ণ উপলক্ষে এবং এই ঐতিহাসিক অর্জনে ভারতের সঙ্গে আনন্দিত, যা বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তির খাতে অগ্রতিতে দক্ষিণ এশিয়ার সমস্ত দেশগুলোর জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার বিষয়।

চন্দ্রপৃষ্ঠে দক্ষিণ মেরু অঞ্চলে বুধবার প্রথম চন্দ্রযান অবতরণ করিয়ে ভারত ইতিহাস তৈরি করেছে। খবর: বাসস।

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
  • ০৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে, সম্ভাব্য তারিখ জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬