ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

২৫ আগস্ট ২০২৩, ০৮:৫১ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
ঘটাস্থল থেকে হতাহতদের উদ্ধার করছে ফায়ার সার্ভিস কর্মীরা

ঘটাস্থল থেকে হতাহতদের উদ্ধার করছে ফায়ার সার্ভিস কর্মীরা © সংগৃহীত

নরসিংদীর শিবপুরের ইটাখোলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ৪ জন। তাদের মূমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে এ দুঘটনা ঘটে। নিহতদের ১ জনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন জুবায়দুল (৩০)

পুলিশ জানায়, রাতে ঢাকা থেকে একটি মাইক্রোবাস সিলেট যাচ্ছিল। মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যায়।

আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নেয়ার পথে ১ জন ও হাসপাতালের আনার পর আরও ১ জন মারা যায়। গুরুত্বর আহত হয় ৪ জন। তাদের আশঙ্কাজক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে ইটাখোলা ফাড়ির ইনচার্জ মো. কবির হোসেন জানান, রাত ৩টার দিকে ট্রাক ও মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালে ৫ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও ২ জন সহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসা…
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
ময়মনসিংহে লরি-সিএনজির সংঘর্ষে কলেজশিক্ষক নিহত
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence