ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল মা-মেয়ের

২৫ আগস্ট ২০২৩, ০৮:৪৬ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কুষ্টিয়া জেলায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আয়েশা খাতুন (২৫) নামের এক নারী ও তার সাতমাস বয়সী কন্যাসন্তান নুসরাত জাহানের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুজ্জামান ঝন্টু সাপের কামড়ে মা ও মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে প্রতিদিনের মতো নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন আয়েশা ও তার শিশু সন্তান। এসময় তাদের দুজনকে বিষাক্ত সাপে কামড় দেয়। কিছু বুঝে ওঠার আগেই শিশুটির মৃত্যু হয়। আয়েশা খাতুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তারও মৃত্যু হয়।

আরও পড়ুন: রাজনীতিতে নিষ্ক্রিয় থাকলে পদ হারাতে যাচ্ছেন ছাত্রদল নেতারা

তিনি আরও বলেন, গ্রামবাসী ইব্রাহিমের ঘরের খাটের নিচ থেকে বিষধর সাপটি উদ্ধার করেছেন। সাপের কামড়ে একসঙ্গে মা ও মেয়ের মৃত্যুর ঘটনায় ভবানীপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ: মৃত্যু
মানিক পশারীর লাশ দাফনে বাধা, নিন্দা জানিয়ে যা বললেন নাহিদ ই…
  • ২৬ অক্টোবর ২০২৬
যমুনায় গোসলে নেমে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ২৬ অক্টোবর ২০২৬
নৌপরিবহন মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে ৩৫ পদে চাকরি, আবেদন আগা…
  • ২৬ অক্টোবর ২০২৬
যেভাবে টিন সার্টিফিকেট বাতিলের আবেদন করবেন
  • ২৬ অক্টোবর ২০২৬
ডিআইইউ মাতাতে আসছেন ‘বখতিয়ার–দ্য আর্টম্যান’
  • ২৬ অক্টোবর ২০২৬
পুলিশ সুপারের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৬ নভেম্বর…
  • ২৬ অক্টোবর ২০২৬