ডেঙ্গুতে স্কুলশিক্ষকের মৃত্যু

২৪ আগস্ট ২০২৩, ১০:৩২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
আকরামুল আলম

আকরামুল আলম © ফাইল ছবি

নড়াইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ আগস্ট) যশোরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নাম আকরামুল আলম (৫৫)।

আকরামুল আলম নড়াইল সদরের রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। তিনি পৌর এলাকার ভওয়াখালীতে পরিবারসহ বসবাস করতেন। রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার জানিয়েছে, গত ১১ আগস্ট জ্বর নিয়ে সদর হাসপাতালে আসেন শিক্ষক আকরামুল। পরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়। এরপর অবস্থা দ্রুত অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়া হয়। 

যশোরের একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর পাশাপাশি নিউমোনিয়াও ধরা পড়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় স্কুলশিক্ষকের শারীরিক অবস্থার অবনতি হলে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে মারা যান তিনি।

যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি ক্ষমতায় এসে ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরেছে: শিশির ম…
  • ০৬ এপ্রিল ২০২৬
পরীক্ষার ফলাফলে কৃত্রিম সাফল্য শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত কর…
  • ০৬ এপ্রিল ২০২৬
ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রথম পেসার হিসেবে আইপিএলে ‘২০০’ ভুবনেশ্বরের
  • ০৬ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজে অনলাইন ক্লাসের প্রস্তাব চূড়ান্ত হবে যেদিন
  • ০৬ এপ্রিল ২০২৬
close