৬ বছরে প্রাভা হেলথ: সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের সেবা

২৪ আগস্ট ২০২৩, ০৩:১০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ AM
প্রাভা হেলথ

প্রাভা হেলথ © সংগৃহীত

বাংলাদেশের দ্রুত বর্ধনশীল হেলথকেয়ার ব্র্যান্ড প্রাভা হেলথ, বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের সফট লঞ্চের ৬ বছর পূর্তি উদযাপন করেছে। প্রতিষ্ঠানটির বনানী ফ্ল্যাগশিপ সেন্টারে আয়োজিত ৬ষ্ঠ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে উপস্থিত প্রাভার ম্যানেজমেন্ট টীম, মেডিকেল প্রফেশনালস, এবং পুরো প্রাভা টিম একসাথে কেক কেটে কোম্পানির অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন।

প্রাভা হেলথ প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে মানসম্পন্ন, সম্মানসূচক ও সহমর্মিতার ভিত্তিতে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের ভিত্তিতে। প্রাভা হেলথ তার অনন্য ইন-ক্লিনিক ও টেকনোলজি-বেজড স্বাস্থ্যসেবাকে একত্রিত করে শুধুমাত্র হেলথকেয়ার ল্যান্ডস্কেইপই পরিবর্তন করে থেমে থাকেনি, বরং ৫,৪০,০০০ এর অধিক পেশেন্টের সুস্থতা নিশ্চিত করে ইতিবাচক প্রভাবও রেখেছে।

এবছর প্রাভা হেলথ ৫ লাখের এরও বেশি রোগীদের সেবা প্রদানের মাইলফলক অর্জন করেছে। বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড (বিএবি) এবং আইএসও ১৫১৮৯-২০২১ থেকে স্বীকৃত হওয়ার পাশাপাশি, প্রাভা ল্যাব বাংলাদেশের ছয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ল্যাবের মধ্যে একটি করে তুলেছে। এছাড়াও, এর পাশাপাশি, হার্ভার্ড ইউনিভার্সিটি এবং কলাম্বিয়া ইউনিভার্সিটির বিজনেস স্কুলগুলো প্রাভার বিসনেস মডেলের উপর পৃথক কেস স্টাডি করেছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থীদের শেখানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশ্যে প্রাভা হেলথের প্রতিষ্ঠাতা, চেয়ার ও সিইও মিস সিলভানা কিউ সিনহা বলেন, “আমি প্রাভা হেলথ প্রতিষ্ঠা করেছি এই বিশ্বাস নিয়ে যে বাংলাদেশের সবাই সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা, যত্ন ও সেবা পাওয়ার দাবি রাখে। আমরা একটি সমন্বিত ক্লিক-এন্ড-ব্রিক হেলাথকেয়ার সিস্টেমের হেলথ কেয়ার গড়ার লক্ষে আমাদের যাত্রার শুরুর দিন থেকে এতো দূর পর্যন্ত এসেছি। আমরা যত্ন, সহানুভূতি এবং উদ্ভাবনের সাথে সবার জন্য সাশ্রয়ে সেরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মিশনে দৃঢ়প্রতিজ্ঞ।”

মানসম্মত স্বাস্থ্যসেবা সম্পর্কে বলার সময়, প্রাভা হেলথের চিফ মেডিকেল অফিসার ডাঃ সিমীন এম আখতার বলেন, “আমি প্রাভা হেলথের সকল রোগীদের অভিনন্দন জানাতে চাই। কারন আমাদের রোগীরা বছরের পর বছর মানসম্মত স্বাস্থ্যসেবার প্রতি না আগ্রহী হলে আমাদের এই সাফল্য কখনই সম্ভব হত না।”

অনুষ্ঠানে প্রাভা হেলথের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড প্রোডাক্ট অফিসার মোহাম্মদ আব্দুল মতিন ইমন বলেন, “এই ছয় বছর আমাদের বিশ্বাস দৃঢ় হয়েছে- প্রাভা হেলথ-এর ইন-ক্লিনিক ও টেকনোলজি-বেজড ক্লিক-এন্ড-ব্রিক প্ল্যাটফর্মের মাধ্যমে গুনগতমানের সাথে আপোষ না করেও বাংলাদেশের সব প্রান্তে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব। এরই ফলশ্রুতিতে আমরা সাফল্যের সাথে প্রাভা হেলথের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক উদযাপন করছি।”

৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ও প্রাভার প্রতি আস্থা রাখা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, ৩১ আগস্ট ২০২৩-এ বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সুযোগ সহ ২১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত সমস্ত রোগীদের ল্যাব টেস্ট ও হোম হেলথ চেকের উপর বিশেষ ছাড় প্রদান করছে।

এসময় উপস্থিত ছিলেন চীফ গ্রোথ অফিসার আহমেদ সাজিদ, ল্যাবরেটরি ডিরেক্টর মো. মাহবুবুর রহমান, হেড অব মার্কেটিং অ্যান্ড কর্পোরেট সেলস মো. সাফায়াত আলী চয়ন এমসিআইএম, হেড অব পেশেন্ট এক্সপেরিয়েন্স কুতুব উদ্দিন কামাল, হেড অব হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন দেওয়ান রাবিতা আরেফিন, জেনারেল ম্যানেজার, সেলস মো. শাহারিয়ার কবির; অপারেশনস সিনিয়র ডিরেক্টর রোনাল্ড মিকি, এফসিপিএ, এফসিএমএ, সিজিএমএ ও অপারেশনস জেনারেল ম্যানেজার রানা চক্রবর্তী।

মানিক পশারীর লাশ দাফনে বাধা, নিন্দা জানিয়ে যা বললেন নাহিদ ই…
  • ২৬ অক্টোবর ২০২৬
যমুনায় গোসলে নেমে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ২৬ অক্টোবর ২০২৬
নৌপরিবহন মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে ৩৫ পদে চাকরি, আবেদন আগা…
  • ২৬ অক্টোবর ২০২৬
যেভাবে টিন সার্টিফিকেট বাতিলের আবেদন করবেন
  • ২৬ অক্টোবর ২০২৬
ডিআইইউ মাতাতে আসছেন ‘বখতিয়ার–দ্য আর্টম্যান’
  • ২৬ অক্টোবর ২০২৬
পুলিশ সুপারের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৬ নভেম্বর…
  • ২৬ অক্টোবর ২০২৬