বগুড়ায় শহীদ তোতা স্মৃতি সংঘের সভাপতি শান্ত, সম্পাদক সামিউল

২৪ আগস্ট ২০২৩, ০৩:১৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ AM
ছবিতে বামে সামিউল হক এবং ডানে জুলফিকার রহমান শান্ত

ছবিতে বামে সামিউল হক এবং ডানে জুলফিকার রহমান শান্ত © ফাইল ফটো

বগুড়ায় শহীদ তোতা স্মৃতি সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জুলফিকার রহমান শান্ত। আর সাধারণ সম্পাদক হয়েছেন সামিউল হক।

বুধবার সকালে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়।

এছাড়া ৪ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ নির্বাচিত করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন এটিএম শাফিকুল হাসান জুয়েল, মো: নাহিদুজ্জামান নিশাদ, মোহাম্মদ গোলাম কিবরিয়া ও সানাউল হক সানা। 

৩১ সদস্য বিশিষ্ট কমিটির সহ-সভাপতি হলেন রাকিবুল হাসান শান্ত, শামসুদ্দিন জুয়েল, রানা মন্ডল, দীপু মন্ডল, আজমাইন আখতার আনন্দ, সোহেল রানা বাবু, আমিনুল ইসলাম, প্রসেনজিৎ রায়। যুগ্ন সাধারন সম্পাদক রুবেল হোসেন, নাঈমুল হাসান শান্ত, সোহানুর রহমান সোহান, জান্নাতুল সাব্বির, ফিরোজ মোহাম্মদ তানভীর, সাংগঠনিক সম্পাদক মহিদুল হাসান পলাশ, দপ্তর সম্পাদক হাসান শাহরিয়ার বাঁধন।

এছাড়াও আরও ১২ জনকে কমিটির নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়।

ট্যাগ: জাতীয়
মানিক পশারীর লাশ দাফনে বাধা, নিন্দা জানিয়ে যা বললেন নাহিদ ই…
  • ২৬ অক্টোবর ২০২৬
যমুনায় গোসলে নেমে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ২৬ অক্টোবর ২০২৬
নৌপরিবহন মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে ৩৫ পদে চাকরি, আবেদন আগা…
  • ২৬ অক্টোবর ২০২৬
যেভাবে টিন সার্টিফিকেট বাতিলের আবেদন করবেন
  • ২৬ অক্টোবর ২০২৬
ডিআইইউ মাতাতে আসছেন ‘বখতিয়ার–দ্য আর্টম্যান’
  • ২৬ অক্টোবর ২০২৬
পুলিশ সুপারের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৬ নভেম্বর…
  • ২৬ অক্টোবর ২০২৬