স্কুল থেকে বাড়ি ফেরা হলো না শিশু শিক্ষার্থী তিনহার

২৪ আগস্ট ২০২৩, ১২:৪৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

ভোলার চরফ্যাশনে স্কুল থেকে ফেরার পথে কুয়ার পানিতে ডুবে তিনহা নামের ৭ বছরের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের সূর্য খালি এলাকায় তার মৃত্যু হয়।

নিহত শিশু শিক্ষার্থী ওই এলাকার মোঃ জামাল মিজির মেয়ে এবং ৫২ নং জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

নিহত শিশুর চাচা সফিজল বেপারী জানান, দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সূর্য খালি বাজার থেকে নিহতের বাবা পটেটো চিপস কিনে দেন। চিপস নিয়ে চাচাতো বোনের সাথে বাসায় যাওয়ার সময় রোডে মহিষ দেখতে পেয়ে তিনহা ভয়ে ক্ষেত দিয়ে যায়। পরে সহপাঠী চাচাতো বোন বাসায় গিয়ে দেখে সে এখনো বাসায় ফেরেনি। পরে বাড়ির সবাই মিলে খোঁজাখুঁজির পর  ক্ষেতের পাশে কুয়ার ভেতরের পানির নিচে থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ ওসি এম.এনামুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় নিহত শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনরোষে এই দলটা কতক্ষণ টিকবে বুঝতে পারছি না!
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ১৩ এপ্রিল ২০২৬
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য রফিকুস সালেহীন
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় সাড়ে ১১ বিলিয়ন ডলার
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬